আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে বিএনপি: খসরু

জানুয়ারি ১৪, ২০২০,১২:৪৩ পূর্বাহ্ণ

 
Spread the love

ঢাকা: 

বিএনপি আন্দোলনের অংশ হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সৃষ্টি হয়েছিল একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য। এবারও আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনাদের অনুরোধ করবো, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করুন।

তিনি বলেন, বিগত আমলের নির্বাচন নিয়ে জনগণের সন্দেহ ছিল, এখনো আছে। ২০১৪ সালে তারা ইভিএমের মাধ্যমে ভোটারবিহীন ও প্রার্থীবিহীনভাবে জয়লাভ করেছে। ২০১৮ সালে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। ব্যালট পেপার ডাকাতির দিন শেষ হয়েছে। এখন এসেছে ইভিএম। ইভিএম হলো নিঃশব্দে, নীরবে, স্বয়ংক্রিয়ভাবে ভোটচুরির একটি প্রকল্প। এই ইভিএম জনগণের কাছে পুরোপুরি বিতর্কিত। এর আসল উদ্দেশ্য সবার কাছে তুলে ধরতে হবে।

বিএনপি নেতা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ইভিএমের মাধ্যমে নির্বাচন হলে কোনোদিনই নিজেদের পছন্দে ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করতে পারবেন না। দেশের মানুষ নির্বাচিত সরকার পাবে না, স্থানীয় সরকার পাবে না। এমনকি জনপ্রতিনিধিও পাবে না।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain