জানুয়ারি ৩১, ২০১৬,১১:৪৪ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:শীতের প্রকোপে ঝিনাইদহের হাসপাতালগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুরোগীর চাপ বেড়েছে। চাপ সামলাতে প্রতি বেডে দুই থেকে তিন শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগের মাধ্যমে দুই শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে ৬৫ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
প্রতিদিন নতুন করে ভর্তি হচ্ছে ২৫ থেকে ৩০ শিশু।
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম শুক্রবার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কনকনে ঠাণ্ডায় শিশুরোগীর চাপ বেড়েছে। সীমিত জনবল দিয়ে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে অভিভাবকদেরও নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যাতে শিশুদের এ রোগমুক্ত রাখা যায়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain