আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

রাজউক-পেট্রোবাংলা-ইস্পাত করপোরেশনে নতুন চেয়ারম্যান

জানুয়ারি ১৩, ২০২০,১:০৭ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:  ঢাকা:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাঈদ নূর আলমকে সংস্থার চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আব্দুল ফাত্তাহকে নিয়োগ করা হয়েছে পেট্রোবাংলার চেয়ারম্যান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিনকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আর সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা শেখ মিজানুর রহমানকে জনপ্রশাসনে ওএসডি করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বদলি করে আদেশ জারি করেছে।

চা বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ এরফান শরিফকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য, জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য করা হয়েছে।

জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) কাজী মনোয়ার হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইনুল কবিরকে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain