আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আ’লীগের কোষাধ্যক্ষ পদে ফের আশিকুর রহমান

জানুয়ারি ৯, ২০২০,১২:৫৯ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঢাকা:

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের কোষাধ্যক্ষ পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান। এই নিয়ে তিনি টানা পাঁচবার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হলেন।

বুধবার (৮ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তথ্য বলা হয়, গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে কার্যনির্বাহী সংসদের অধিকাংশ পদে কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। এরপর কয়েক দিন পর আরও কিছু পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এখন পর্যন্ত আরও তিনটি সম্পাদকীয় পদ খালি রয়েছে। এগুলো হলো একটি সাংগঠনিক সম্পাদক, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং ধর্ম সম্পাদক।

আওয়ামী লীগের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এইচএন আশিকুর রহমানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain