জানুয়ারি ৭, ২০২০,১০:৫০ অপরাহ্ণ
ঢাকা:
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী। বুধবার (০৮ জানুয়ারি) তাদের সাক্ষাতের কথা রয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তারা গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে বুধবার সাক্ষাৎ করবেন। এ দিন বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে তারা সাক্ষাৎ করবেন।
জানতে চাইলে মিন্টু বলেন, এটা তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain