আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বাড়ার পর কমছে পেঁয়াজের দাম

জানুয়ারি ৫, ২০২০,১১:০২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:চট্টগ্রাম: বৃষ্টির কারণে সরবরাহে কমে যাওয়ায় কয়েকদিন দাম বাড়ার পর এবার কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

রোববার (৫ জানুয়ারি) খাতুনগঞ্জের আড়তে মান ও আকার ভেদে মিয়ানমারের পেঁয়াজ ১৪৫-১৫০ টাকা, চীনা ৬০ টাকা, পাকিস্তানি ১২০-১২৫ টাকা, তুরস্কের ৬০-৬৫ টাকা, নেদারল্যান্ডসের ৮০ টাকা বিক্রি হয়েছে। কয়েকদিনে এসব পেঁয়াজের দাম বেড়েছিলো ১০-২০ টাকা পর্যন্ত। চট্টগ্রামের বাজারে দেশি পেঁয়াজের (মুড়িকাটা) সরবরাহ নেই বললেই চলে।

>> বিচিত্র সব পেঁয়াজের সঙ্গে পরিচয়ের বছর

খাতুনগঞ্জে পেঁয়াজের বড় বিপণিকেন্দ্র হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বাংলানিউজকে বলেন, বৃষ্টির কারণে চাষিরা মাঠ পর্যায়ে পেঁয়াজ সংগ্রহ করতে না পারা এবং মিয়ানমার থেকে আমদানি কমে যাওয়ায়  দেশে সরবরাহ চেনে কিছুটা ঘাটতি দেখা দেয়। দুই দিন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম কিছুটা বেড়েছিলো।

তিনি জানান, দেশি মুড়িকাটা পেঁয়াজ চট্টগ্রামের বাজারে নেই বললেই চলে। এগুলো ঢাকায় বিক্রি হচ্ছে বেশ। তবে রোববার ঢাকার বাজারেও সব ধরনের পেঁয়াজের দাম কমছে বলে খবর পেয়েছি।

বড় পেঁয়াজে অভ্যস্ত হচ্ছেন ভোক্তারা।রোববার (৫ জানুয়ারি) টেকনাফ স্থলবন্দর দিয়ে আসা মিয়ানমারের পেঁয়াজ বোঝাই ১২ ট্রাক খাতুনগঞ্জে ঢুকেছে।

পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ার খবরে প্রভাব পড়ছে খুচরা বাজারে। চীন ও তুরস্কের বড় পেঁয়াজ খুচরায় ৭০ টাকা বিক্রি হচ্ছে। ছোট আকারের পেঁয়াজগুলো ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের পর থেকে মানুষ বিভিন্ন দেশ থেকে আসা বিচিত্র সব পেঁয়াজ কিনতে অভ্যস্ত হয়ে পড়ছেন। যদিও গৃহিণীদের প্রথম পছন্দ ছোট আকারের দেশি কিংবা সুন্দর লাল পেঁয়াজগুলো।

চট্টগ্রাম সমুদ্রবন্দর কেন্দ্রিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মো. আসাদুজ্জামান বুলবুল বাংলানিউজকে জানান, রোববার (৫ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর দিয়ে চীন থেকে আসা ১৯১ টন, পাকিস্তানের ১৩৩ টন ও তুরস্কের ২৫ টন পেঁয়াজের ছাড়পত্র দেওয়া হয়েছে। এসব পেঁয়াজসহ চট্টগ্রাম বন্দর দিয়ে এ পর্যন্ত আমদানি হয়েছে ৪২ হাজার ৪৬৩ টন পেঁয়াজ। আমদানির অনুমতিপত্র দেওয়া হয়েছে ১ লাখ ১৩ হাজার ৪৭৫ টন।

তিনি জানান, শনিবার (৫ জানুয়ারি) পর্যন্ত তুরস্ক থেকে ১৩ হাজার ১৯৭ টন, চীন থেকে ১২ হাজার ৯৮০ টন, মিশর থেকে ৯ হাজার ৭০০ টন, পাকিস্তান থেকে ২ হাজার ৮৪৯ টন, মিয়ানমার থেকে ১ হাজার ২২৮ টন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৬৯২ টন, শ্রীলংকা (পুনঃরপ্তানি) ৬১৩ টন, নেদারল্যান্ডস থেকে ৭৫৭ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে। এর বাইরে ট্রলারে করে প্রতিদিনই মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে টেকনাফ স্থলবন্দর দিয়ে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, রোববার ১০টি ট্রাকে ১ টন করে পেঁয়াজ দেওয়া হয়েছে নগরে বিক্রির জন্য। ৩৫ টাকা দরে জনপ্রতি ২ কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে টিসিবির ট্রাকে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain