আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বগুড়ায় ছাত্রদলের হামলায় ৫ পুলিশ আহত, আটক ১১

জানুয়ারি ১, ২০২০,১১:৫৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: বগুড়া:

শহীদ মিনারে জুতা নিয়ে উঠতে বাধা দেওয়ায় বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল।এ হামলায় অতিরিক্ত পুলিশ সুপারসহ পাঁচজন আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ১১জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে শহরের সার্কিট হাউজ সড়কে শহীদ খোকন পার্কের ভেতরে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, হামলায় পারভেজ নামে এক পুলিশ কনস্টেবলের মাথা ফেটে যায়। চিকিৎসার জন্য তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত অপর চার পুলিশ সদস্য হলেন- বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সহকারী উপ-পরিদর্শক আশরাফুল, কনস্টেবল মামুন ও কনস্টেবল শিফাত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের পক্ষ থেকে শহরের নবাববাড়ি সড়কে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে যোগ দিতে ছাত্রদল নেতা-কর্মীরা সকাল থেকেই শহরের বিভিন্ন মহল্লা থেকে মিছিলসহ সার্কিট হাউস সড়কে শহীদ খোকন পার্কের ভেতরে সমবেত হতে থাকেন।

সেখান থেকেই একজোট হয়ে তাদের দলীয় কার্যালয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজসহ দলের সিনিয়র নেতারা খোকন পার্কে যান। এ সময় পার্কের ভেতরে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মীও জড়ো হন। তাদের মধ্যে অনেকে পার্কের ভেতরে শহীদ মিনারে জুতা স্যান্ডেল পায়ে উঠে পড়েন।

এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা ভেতরে গিয়ে তাদের শহীদ মিনার থেকে নেমে যেতে বলেন। এর এক পর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের বাগবিতণ্ডা হয়। তখন পুলিশ ধাওয়া দিলে ছাত্রদল নেতা-কর্মীদের একাংশ ছত্রভঙ্গ হয়ে যায়। অপর অংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা জুতা-স্যান্ডেল পায়ে শহীদ মিনারের ওপর উঠে তাণ্ডব চালাচ্ছিল। পুলিশ সেখানে গিয়ে ছাত্রদলের কর্মীদের শহীদ মিনার থেকে নেমে যেতে বলে।

‘এ সময় কেউ কেউ নেমে গেলেও অন্যরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয়েছে। হামলায় আমিসহ আমাদের বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে কনস্টেবল পারভেজের মাথায় আঘাত করা হয়েছে।’

তবে ছাত্রদল বগুড়া জেলা কমিটির সভাপতি আবু হাসান দাবি করেন, তাদের কোনো কর্মী পুলিশের ওপর হামলা চালায়নি।

তিনি বলেন, খোকন পার্কের পাশে আওয়ামী লীগ অফিস। সেখান থেকে কেউ পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে থাকতে পারে। এরপর পুলিশ আমাদের ধাওয়া করেছে।

এদিকে পুলিশ হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নামে। বিকেল পৌনে ৪টা পর্যন্ত ১১ কর্মীকে আটক করা হয়। তবে এদের মধ্যে ১০ জনের নাম পাওয়া গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আটকরা হলেন- সাব্বির (১৯), শাকিল (১৭), রাহিদ (১৬), ফরদিন (১৭), রাশেদুল (২২), আলাল হোসেন (২১), সাব্বির হোসেন (১৬), আরিফুল ইসলাম (১৩),জবহিল আলী (২১) ও আরাফাত আলী (১৯)।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, পুলিশের ওপর হামলায় এখনও মামলা হয়নি। তবে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল বাংলানিউজকে জানান, আহত পুলিশ সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain