আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

বিএনপি সহিংসতা করলে সমুচিত জবাব দেবে আ’লীগ

ডিসেম্বর ৩০, ২০১৯,১১:১৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : ঢাকা:

আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। এর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলেও জানান তারা।

সোমবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করেছে আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে নেতারা এ কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এখন যে কোনো সময়ের চেয়ে অনেক সংগঠিত। সারাদেশে আওয়ামী লীগ এখন সুশৃঙ্খল একটি দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রমাণ দিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা রাজপথে থাকবেন।

বিএনপি নেতাকর্মীদের তিনি বলেন, আন্দোলন করবেন, করেন। কিন্তু সহিংসতা বেছে নিলে সমুচিত জবাব পাবেন। সহিংসতা করলে আমরা মোকাবিলায় প্রস্তুত। আওয়ামী লীগের কর্মীরা প্রস্তুত। যেকোনো পরিস্থিতিতে যদি আমরা মিটিং করতে চাই পাঁচ মিনিটে পাঁচ হাজার মানুষ জমায়েত করার শক্তি আওয়ামী লীগের আছে। আমাদের শক্তি আছে। নেতাকর্মীরা ঐক্যবব্ধ। এই সরকারের শেকড় বাংলাদেশের মানুষের গভীরে। কচুপাতার মতো টোকা দিলে আওয়ামী লীগ ঝরে যাবে- এ স্বপ্ন যারা দেখছেন, তাদের স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, কোনো অজুহাতে, রাজপথের কোনো আন্দোলনে খালেদা জিয়ার মুক্তি হবে না। আওয়ামী লীগ প্রস্তুত থাকবে। খালেদা জিয়ার মুক্তি মীমাংসা আদালতেই হতে হবে। এছাড়া খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দাঁতভাঙা জবাব দেবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মন্নফীর সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদম আফম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কাযনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain