আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

রোহিঙ্গা ক্যাম্পে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

ডিসেম্বর ৩০, ২০১৯,১১:০৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : আরিফ বিল্লাহ্ : কক্সবাজার: 

কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা বিরোধী অভিযানে গিয়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের দুই  সদস্য।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- র‌্যাব সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম বাংলানিউজকে জানান, বিকেলে নয়াপাড়া শরণার্থী শিবিরে মাদক বিরোধী অভিযানে যায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।

এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ সাংবাদিকদের বলেন, ‘র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে নয়াপাড়া ক্যাম্পের এক রোহিঙ্গা নেতা বলেন, ‘দিন দুপুরে ক্যাম্প এলাকায় একদল সন্ত্রাসী র‌্যাবের ওপর গুলি চালায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain