আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

৩০ ডিসেম্বর ‘গণত‌ন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আ’লীগ

ডিসেম্বর ৩০, ২০১৯,১২:৫৩ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা:

একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের দিন, অর্থাৎ ৩০ ডি‌সেম্বর (সোমবার) ঢাকাসহ সারা‌দে‌শে ‘গণত‌ন্ত্রের বিজয় দিবস’ পালন কর‌বে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

কেন্দ্রীয়ভাবে সোমবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সাম‌নে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সারাদেশে সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে। ঢাকায় সোমবার বিকেল ৩টায় সমাবেশ করা হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বাকি কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন কাদের। এর আগে রোববার দুপুরে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ অধিকাংশ কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেসময় সংরক্ষিত নারী কাউন্সিলর ও কিছু ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত না হওয়ায় রাতে তাদের নাম ঘোষণা করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain