ডিসেম্বর ২৬, ২০১৯,৯:৪৯ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম : মো: মাসুদ সরদার :ঢাকা:
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা হবে বৃহস্পতি ও শুক্রবার (২৬ ও ২৭ ডিসেম্বর)।
এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা এ আবেদন ফরম নিতে পারবেন। এর জন্য ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা।
কাউন্সিলর নির্বাচনে দলীয় সমর্থনের আবেদনপত্র সংগ্রহ এবং জমা শুক্রবার বিকেল ৫টার মধ্যে করার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain