জানুয়ারি ৩১, ২০১৬,১:২৮ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় তিনি শনিবার দুপুরে নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আরিফুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টা ৩৮ মিনিটে একটি অজ্ঞাত নম্বর থেকে (+৫৪৩২৩৩৭৮) ফোন করে তার নাম উচ্চারণ করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেয়। এক শিবির কর্মীকে পুলিশে দেয়ার জের ধরে এমন হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অশোক চৌহান জানান, রাবির এক ছাত্রলীগ নেতাকে হুমকি দেয়ার ঘটনায় শনিবার দুপুরে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain