আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বৃহস্পতিবার

ডিসেম্বর ২৫, ২০১৯,১২:৪৩ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : মো: রিয়াদুল ইসলাম (আফজাল) :ঢাকা: 

আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে টানা নবমবারের মতো সভাপতি শেখ হাসিনা এবং টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১৯ সদস্যের সভাপতিমণ্ডলী পরিষদ, চারজন যুগ্ম সাধারণ সম্পাদক, পাঁচজন সাংগঠনিক সম্পাদক ও বেশ কয়েকজন সম্পাদকসহ ৪২টি পদে নেতাদের নাম ঘোষণা করা হয়।

গণভবনের বৈঠক শেষে রাত পৌনে ১০টার দিকে ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে বাকি ৩৯টি পদে যারা আসছেন তাদের নাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার।

আগামী ৩ জানুয়ারি নতুন কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং সেখানে একটি যৌথসভা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain