ডিসেম্বর ২২, ২০১৯,১২:৩৩ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম : রিয়াদুল ইসলাম (আফজাল) : ঢাকা:
নিজের বয়সের কথা জানিয়ে আগামী দিনে দলের দায়িত্ব নিতে নতুন নেতৃত্ব গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন টানা ৯ বার বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে গণভবনে সম্মেলন উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত কাউন্সিলদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান নবনির্বাচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর আগে দুপুরে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিনা- প্রতিদ্বন্দ্বিতায় টানা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সম্মেলনে টানা দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বুড়ো হয়ে গেছি, একটু তো… ৭৩ বছর বয়স, বয়স কম না। মেঘে মেঘে বেলা অনেক হয়ে গেছে।’
নতুন নেতা তৈরি করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘৮১ সালে আসছি। মাত্র ৩৪ বছর বয়স তখন। সে সময় আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছি আর এখন ৭৩ বছর। এটা মাথায় রেখে আগামী দিনে নেতৃত্ব আপনারা গড়ে তুলবেন সেটা আমরা চাই।’
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain