আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

নাগরিকত্ব বিল: গুয়াহাটিতে পুলিশের গুলিতে নিহত ৩

ডিসেম্বর ১৩, ২০১৯,১:৩২ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:  সম্প্রতি ভারতের সংসদে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) প্রতিবাদে আসামের গুয়াহাটিতে বিক্ষোভে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে জানানো হয়।

এর আগে সিএবি বিল পাসের পর বিক্ষোভের আশঙ্কায় গুয়াহাটিসহ আসামের বিভিন্নস্থানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

কারফিউ ভেঙে সিএবি বিলের প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী গুয়াহাটির রাস্তায় নামলে পুলিশের গুলিতে এ তিন বিক্ষোভকারী নিহত হন।

বুধবার (১১ ডিসেম্বর) ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাস করা হয়।

বিলটিতে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করা হয়।

বিলটি পাসের পর আসামসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা বলছেন, বিলটি পাস হওয়ার কারণে পাল্টে যাবে দেশের জনবিন্যাসের ধরন। কমে যাবে কাজের সুযোগ। একইসঙ্গে নিজস্ব সংস্কৃতিও হ্রাস পাবে বলে আশঙ্কা করেন তারা।

এদিকে বিক্ষোভের কারণে আসামের দশটি জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের রেল যোগাযোগ সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।

অপরদিকে বিক্ষোভের কারণে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগো দিব্রুগড়ে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। অন্য এয়ারলাইন্সগুলোও তাদের বিভিন্ন ফ্লাইট বাতিল ও স্থগিতের ঘোষণা দিয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain