আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

রাজশাহী জেলা আ’লীগের সম্মেলন শুরু

ডিসেম্বর ৮, ২০১৯,১১:৪১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : মোঃ রিয়াদুল ইসলাম :রাজশাহী:

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এরপর বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মো. নাসিম।

জেলার এই ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তিনি শেষ পর্যন্ত আসতে পারছেন না বলে জানিয়েছে দলীয় সূত্রগুলো।

রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলন চলছে- রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। এরই মধ্যে মঞ্চে বক্তব্য রাখছেন- স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

সম্মেলনে প্রধান বক্তা রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সম্মেলনে বিশেষ অতিথি রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা মেরিনা জাহান, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ড. সাইদুর রহমান খান। বক্তা হিসেবে রয়েছেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আনজুম আদিবা মিতা।

এর আগে রাজশাহী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ৬ ডিসেম্বর। দীর্ঘ পাঁচ বছর পর রোববার (৮ ডিসেম্বর) আবারও অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। টানটান উত্তেজনা থাকায় গেলবার কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেই চলে যান কেন্দ্রীয় নেতারা।

এবার উত্তেজনার সেই পারদ উঠেছে আরও ওপরে। তাই সম্মেলনকে ঘিরে এরই মধ্যে অনেক জল্পনা-কল্পনা ডালপালা মেললেও শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে তা জানেন না কেউই। যদি ব্যালটে নেতা নির্বাচিত হয় তাহলে মোট ৩৬০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain