আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় খালেদার জেল হয়েছে

ডিসেম্বর ৫, ২০১৯,১০:৫৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : নীলফামারী:

নীলফামারীতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, গরিব মানুষের টাকা আত্মসাতের অভিযোগ আদালতে প্রমাণ হওয়ায় খালেদা জিয়ার ১৭ বছর জেল হয়েছে। এ জন্য আন্দোলনের ভয় দেখিয়ে জোর করে আদালতের রায় নেওয়া যাবে না। মানুষের গাড়ি ভাঙার নাম আন্দোলন নয়। এ আন্দোলন করা যাবে না।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নানক আরও বলেন, বিএনপি-জামায়াত দেশকে হত্যার লীলাভূমিতে পরিণত করেছিল। তারা শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকে নয়, শেখ হাসিনাকেও হত্যার জন্য বারবার চেষ্টা করেছে। গোটা দেশে জালাও-পোড়াও এর রাজনীতি কায়েম করেছিল।

এর আগে সকালে প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা আর বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রেসিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

নীলফামারীকে নিয়ে নানক বলেন, উত্তর জনপদ থেকে মঙ্গা বিদায় দিয়েছেন শেখ হাসিনা। মঙ্গা আজ জাদুঘরে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। উত্তরাঞ্চলে আজ সুবাতাস বইছে। উত্তরা ইপজিডে ৩০ হাজার মানুষের কর্মের সংস্থান হয়েছে।

এলাকার মানুষের সূচিকিৎসা নিশ্চিত করতে নীলফামারীতে মেডিকেল কলেজ নির্মাণ করা হচ্ছে জানিয়ে এ আওয়ামী লীগ নেতা বলেন, দেশে দিন দিন নানা কর্মক্ষেত্রের সৃষ্টি হওয়ায় দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তাই দেশের মানুষকে বোঝাতে হবে আওয়ামী লীগ জনমানুষের দল। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তাদের ভ্যাগ্যের উন্নয়ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মের হক উপস্থিত ছিলেন। দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুর হক।

এদিকে সব জল্পনা কল্পনানেক পেছনে ফেলে ফের টানা ১৪ বছর পর নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সম্পাদকের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মমতাজুল হক।

সম্মেলনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে দেওয়ান কামাল আহমেদ ও অ্যাডভোকেট মমতাজুল হককে জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারণী পদে পুনরায় অধিষ্ঠিত করার ঘোষণা দেন জাহাঙ্গীর কবির নানক।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain