আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ফিলিপাইনে কাম্মুরি কেড়ে নিল ১৭ প্রাণ

ডিসেম্বর ৪, ২০১৯,১১:০৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : ফিলিপাইনে টাইফুন কাম্মুরির কারণে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ফিলিপাইনে ক্যাটাগরি-৪ মাত্রার টাইফুন কাম্মুরির আঘাতে ১৭ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ি। ঘরছাড়া হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। তারা এই মুহূর্তে পুনর্বাসন কেন্দ্রে অবস্থান করছেন।

জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, চলতি সপ্তাহে প্রবল ঝড়ো বাতাসের জন্য সতর্কতা জারি করা প্রায় একশ’ এলাকার মধ্যে ১০টি এলাকা থেকে বুধবার সতর্ক বার্তা তুলে নেওয়া হয়েছে।

দেশটির পুলিশ ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুজন দ্বীপের বিকল অঞ্চলেই পাঁচ জন নিহত হয়েছেন। লুজনের অন্য অংশে ১১ জন এবং ভিসায়াস দ্বীপে একজন নিহত হয়েছেন।

শুধু বিকল এবং তাগালগ অঞ্চলেই কৃষিখাতে অন্তত আটশ’ মিলিয়ন পেসস (ফিলিপিনি মুদ্রা) সমমূল্যের ক্ষতি হয়েছে, যা প্রায় ১৫ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

তীব্র ঝড়ো বাতাসের কারণে অসংখ্য ঘরের চাল উড়ে গেছে, ভেঙে গেছে অনেক গাছ। টাইফুন আক্রান্ত এলাকাসহ ম্যানিলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশকিছু অঞ্চলে রাস্তা ও সেতু বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাজধানী ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৪৯৯টি ফ্লাইট পেছানো হয়েছিল। বিমানবন্দরটির চারটি টার্মিনালই বন্ধ থাকায় এক লাখ মানুষ ভোগান্তিতে পড়েছিলেন।

বুধবার রাতে ফিলিপাইনে ঝড়ো আবহাওয়ার অবসান ঘটার কথা রয়েছে। ছোট-বড় সাত হাজার দ্বীপ নিয়ে গঠিত দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি টাইফুন আঘাত হানে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain