ডিসেম্বর ৩, ২০১৯,৮:৩৬ পূর্বাহ্ণ
দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মা আরতি চ্যাটার্জি গতকাল রাতে আরিফ মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
রোববার(২ ডিসেম্বর) দিবাগত রাত ৯টায় বরিশাল নগরীর কলেজ রোডে বরিশালস্থ আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে এবং নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এই প্রয়ানে বরিশালের বাচিক শিল্প সংগঠন বরিশাল হলিডে স্কুল পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিববারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain