জানুয়ারি ২৪, ২০১৬,৫:৪৫ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:বেনাপোল: সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে পারাপারের সময় ১৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৃথক ৩টি অভিযানে বেনাপোলের পুটখালী, গাড়িপাড়া ও বেনাপোল চেকপোস্ট থেকে এরা আটক হয়।
আটকদের মধ্যে তাৎক্ষণিক ৭ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, নোয়াখালীর ইমরানের স্ত্রী রোজিনা (৩২),কামরুলের স্ত্রী বিনা বেগম (২৬), অমুল্য শীলের ছেলে শ্রী উত্তম শীল (৩৬), রাজশাহীর আনারুলের ছেলে কাওছার (২৪), বাগেরহাটের লক্ষণ আকর্ষণের ছেলে জগদিস আকর্ষণ (৫৮), চট্টগ্রামের নারায়নরে ছেলে বাসুদেব ঘোষ (৩৪) ও ভোলার দিপক চন্দ্রের স্ত্রী তুলশি দাস(৩৫)।
বিজিবি জানায়, তাদের কাছে খবর আসে পাচারকারীরা সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষকে পারাপার করছে। পরে অভিযান চালিয়ে তাঁরা এসব নারী,পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে (১১-সি) ধারায় মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain