আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

জঙ্গিবাদে অনলাইনে যোগাযোগ, টার্গেট তরুণরা

ডিসেম্বর ১, ২০১৯,১:৪৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মো: রিয়াদুল ইসলাম (আফজাল):ঢাকা:

জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ ও করণীয় নির্ধারণে নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করছিল একটি গ্রুপ। তবে কোনো নাশকতার পরিকল্পনা ও প্রশিক্ষণের ক্ষেত্রে মাঝে-মধ্যে সাক্ষাৎ করতেন। অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে পরিচিত হওয়া ছাড়াও তরুণদের উদ্বুদ্ধ করতেন।

শনিবার (৩০ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটকরা হলেন- মো. মাসুম মিয়া ওরফে মাসুম (৩০), মো. আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান (১৯), মো. রাকিবুল হাসান ওরফে সিয়াম (১৮) ও মো. আব্দুল্লাহ আল রোমান ওরফে রোমান খান (২২)।

এসময় তাদের কাছ থেকে জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট ও মোবাইল উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এসব তথ্য জানান।

তিনি বলেন, শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে জঙ্গিবাদী কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে তারা গোপন বৈঠক করার জন্য খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করছিল। এসময় অভিযান চালিয়ে তাদের আটক করে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে র‌্যাব-৪। তবে তাদের দলের আরও বেশ কয়েকজন পালিয়ে যায়। পলাতক জঙ্গিদের তথ্য সংগ্রহ করে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাজেদুল ইসলাম জানান, আটক জঙ্গিরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে। তারা এ ব্যবস্থা বাতিল করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাই আনসারুল্লাহ বাংলা টিমের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে প্রতিবন্ধকতাকারীদের ওপর তারা আকস্মিক আক্রমণ করে। এক্ষেত্রে অধিকাংশ সময় আগ্নেয়াস্ত্রের পরিবর্তে চাপাতি ব্যবহার করে থাকে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain