আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মোরগ লড়াইয়ে প্রথম পুরস্কার সোনার মোরগ

নভেম্বর ৩০, ২০১৯,৪:২৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : মোঃ সেলিম রেজা:খুলনা: মোরগ লড়াই আমাদের দেশের ঐতিহ্য আর সংস্কৃতির এক সমৃদ্ধ পরিচয়। একসময় গ্রামবাংলার জনপ্রিয় ক্রীড়ানির্ভর চিত্তবিনোদনের মাধ্যম ছিল মোরগ লড়াই। জনপ্রিয় এ খেলা আজ বিলুপ্তির পথে। ঐহিত্যবাহী মোরগ লড়াই গ্রাম-বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু ক্রিকেট-ফুটবলের ক্রেজে এ খেলা আজ হারিয়ে যেতে বসেছে পৃষ্ঠপোষকতার অভাবে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় খুলনার তেরখাদা উপজেলার জয়সেনা সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে এ মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। জয়সেনা গ্রামবাসী নিয়মাবলী কমিটি এ মোরগ লড়াইয়ের আয়োজন করে।

মোরগ লড়াইয়ে প্রথম পুরস্কার একটি সোনার মোরগ, দ্বিতীয় পুরস্কার এলইডি মনিটর, তৃতীয় পুরস্কার এন্ড্রয়েড মোবাইল ফোন, চতুর্থ ও পঞ্চম পুরস্কার মোবাইল ফোন।আয়োজক কমিটির আহ্বায়ক লিংকন মিনা জানান, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা মোরগ লড়াই। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে গ্রামের শৌখিন মানুষরা মোরগ লড়াইয়ের আয়োজন করে। প্রায় ৫০৪টি মোরগ এ প্রতিযোগিতায় অংশ নেয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান, তেরখাদা সদর পাঁচ নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এফ এম ওহিদুজ্জামানসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ভিড় জমান।

তিনি আরও জানান, অনেকেরে মোরগ ফেরত দিতে হয়েছে। কারণ এক দিনে এতো মোরগের লড়াই সম্ভব নয়। খেলার ফলাফল চূড়ান্ত করতে ও পুরস্কার দিতে রাত হয়ে যাবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain