জানুয়ারি ২৪, ২০১৬,৫:৪২ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: বরগুনা : জেলার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বরইতলা গ্রাম থেকে মামুন ভূঁইয়া নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম আবদুল গনি ভূঁইয়া। মামুন ঢাকায় থাকতো। শনিবার সকালে সে বাড়ি এসেছিলো। সঙ্গে তার খালাত বোনরাও বেড়াতে এসেছিলো। বাড়ি এসে মামুন তার খালাত বোনকে বিয়ের প্রস্তাব দেয়। পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ের প্রস্তাব নাকজ করলে রাতেই মামুন ঘরের পিছনে আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। –
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain