আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

দেড় লক্ষাধিক গ্যাস রাইজার পরীক্ষা করবে কেজিডিসিএল

নভেম্বর ২৭, ২০১৯,১১:০১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : শহিদুল ইসলাম :চট্টগ্রাম: অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনা এড়াতে গ্যাস রাইজার মেরামতের উদ্যোগ নিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। এর আওতায় বিনামূল্যে নগরের প্রায় এক লাখ ৪৫ হাজার গ্যাস রাইজার পরীক্ষা করা হবে।

পরীক্ষার সময় কোনো রাইজারের লিকেজ বা কোনো ধরনের সমস্যা পেলে তাৎক্ষণিক তা মেরামত করে দেওয়া হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

কেজিডিসিএল সূত্র জানায়, গ্যাস রাইজার পরীক্ষার জন্য শতাধিক প্রকৌশলী ও ৪০ জন রিপেয়ারম্যানের সমন্বয়ে ৩০টি টিম গঠন করা হয়েছে। তারা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে সব রাইজার পরীক্ষা করবেন। এই কার্যক্রম শেষে হলে দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি গ্যাসের অপচয়ও কমবে বলে সংশ্লিষ্টদের আশা।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রকৌশল ও সেবা) মো. সারোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, আমরা ইতোমধ্যে গ্যাসের রাইজার পরীক্ষা করতে কমিটিও করেছি। যদিও এর আগে ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের অধীনে নগরের এক লাখ ৫ হাজার রাইজার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরমধ্যে যেগুলো লিকেজ ছিল সেগুলো ঠিক করতে নির্দেশনা দেওয়া আছে।

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আগেরগুলো ও নতুন ৪০ হাজার রাইজার পরীক্ষা করা হবে। পাশাপাশি প্রত্যেক বাসায় কি কি কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে, সে বিষয়ে সচেতনতামূলক পোস্টারও লাগানো হবে। এছাড়া কোনও রাইজার লিক পেলে তিনদিনের মধ্যে ঠিক করতে বাসার মালিককে নির্দেশনা দেওয়া হবে।

চট্টগ্রামে ৫ লাখ ৯৭ হাজার ৯৮৫টি আবাসিক সংযোগ রয়েছে। এছাড়া ২ হাজার ৮০০ কিলোমিটার সরবরাহ লাইন আছে।

পাথরঘাটায় গ্যাসজনিত বিস্ফোরণ ও দেয়াল ধসের পর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) বাসাবাড়ির গ্যাস-সংযোগের রাইজার পরীক্ষা করার এ উদ্যোগ নেয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain