আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

নভেম্বর ২৭, ২০১৯,১০:৫৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : রিয়াদুল ইসলাম (আফজাল) :ঢাকা: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামী রোববার (১ ডিসেম্বর) স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বুধবার (২৭ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী জানান, বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামী ১ ডিসেম্বর স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ড. মোমেন বলেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ানোসহ জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উপকূলবর্তী যেসব দেশ সবচেয়ে অরক্ষিত ও হুমকির সম্মুখীন, বাংলাদেশ তার অন্যতম। জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা ও সৃষ্ট ঝুঁকির ভয়াবহতা বিবেচনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক আলোচনা ও দরকষাকষিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছে।  টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর‌্যায়ে প্রধানমন্ত্রীর ধারণাগুলো, ভূমিকা ও অবদান বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত।

স্পেনে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার বিশ্ব দরবারে আরও একবার তুলে ধরা হবে।

ড. মোমেন জানান, বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী সোমবার (২ ডিসেম্বর) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশে ফিরবেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain