আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

পদ্মা সেতুতে বসলো ১৬ তম স্প্যান

নভেম্বর ২০, ২০১৯,১:১৯ পূর্বাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াজুল ইসলাম, বিডিনিউজটিভি২৪ডটকম: পদ্মা সেতুর ১৬তম স্প্যান বসার মধ্য দিয়ে আড়াই কিলোমিটার দৃশ্যমান হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ১৬ ও ১৭ নম্বর পিলারের উপর ‘থ্রি ডি’ নম্বরের স্প্যানটি বসানো হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির। এর মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সেতুর ২২৫০ মিটার বা দুই কিলোমিটারের অধিক দৃশ্যমান হলো। এ ছাড়া এ মাসেই পদ্মা সেতুতে আরও ২টি স্প্যান বসবে বলে সংশ্লিষ্টরা জানান। প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, সকল ৯টার দিকে ভাসমান ক্রেন তিনাই-ই-তে করে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে নদীতে কুয়াশা থাকায় সকাল পৌনে ১০টায় এটি রওনা হয়। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৬ ও ১৭ নম্বর পিলারের দূরত্ব কম হওয়ায় এটি নিয়ে যেতে ভাসমান ক্রেনের তেমন সময় লাগেনি। তাই অল্প সময়ের মধ্যেই স্প্যানটি পিলারের উপর বসানো সম্ভব হয়েছে। হুমায়ুন কবির জানান, আগামী কয়েকদিনের মধ্যে ‘ফোর ডি’ নম্বর স্প্যানটি ২২ ও ২৩ নম্বর খুঁটিতে বসানো হবে। এটির প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এ ছাড়া ২১ ও ২২ নম্বর পিলারের উপর আরও একটি স্প্যান এ মাসে বসানো হবে। তিনি আরও জানান, ২২ ও ২৩ নম্বর খুঁটির জন্য তৈরি করা ‘ফোর ডি’ স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর খুঁটির কাছে প্লাটফরম তৈরি করে নদীর তীরে রাখা আছে। কিন্তু নদীর চ্যানেলের নাব্যতা কম থাকার কারণে স্প্যানটি সেখান থেকে তুলে এনে স্থাপনে বিলম্ব হচ্ছে। পলি জমে থাকায় নাব্যতা সঙ্কটে ক্রেনবাহী জাহাজ খুঁটির কাছে পৌঁছতে পারছিল না। তাই স্প্যান বসাতে বিলম্ব হচ্ছিল। তবে দিনরাত ড্রেজিং করে ওই এলাকায় নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে। গত ২২ অক্টোবর ১৫তম স্প্যানটি বসেছিল। ২৮ দিন পর ১৯ নভেম্বর ১৬তম স্প্যানটি বসানো হলো। তবে নাব্যতা সঙ্কট না হলে এই সময়ের মধ্যে আরও একাধিক স্প্যান বসতে পারত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেতুর এই প্রকৌশলী বলেন, সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৩৩টি খুঁটির কাজ সম্পন্ন হয়ে গেছে। বাকি ৯টি খুঁটির কাজও দ্রুত এগিয়ে চলেছে। এখন শুধু পাইলের উপর ক্যাপিং করার কাজ রয়েছে। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain