আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

‘বুলবুলে’ স্বপ্নভঙ্গ ঝালকাঠির ৫০ হাজার কৃষকের

নভেম্বর ১৩, ২০১৯,২:০৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল): ঝালকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে স্বপ্নভঙ্গ হয়েছে প্রায় ৫০ হাজার কৃষকের স্বপ্ন। রোপা আমন এবং শীতকালীন শাক-সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। তারা এখন দুই চোখে অন্ধকার দেখছেন।

তবে কৃষি বিভাগের মতে যতটা আশঙ্কা করা হচ্ছে ক্ষয়ক্ষতি ততটা হবে না। দুই-একদিন পরে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে বলে তারা জানিয়েছেন।

এদিকে কোথাও ধান পাকতে শুরু করেছে, কোথাও আবার শীষ বেড়িয়েছে। পেপে গাছে ফল ধরেছে, লাউ-করলাসহ অন্যান্য শাক-সবজিতে মাচা ছেয়ে গেছে। ফল ধরেছে লতায় লতায়। কৃষকের দুই চোখে যখন রঙিন স্বপ্ন তথনই ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে তাদের সব স্বপ্ন যেন চুরমার হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি এবং পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে সব ফসল নষ্ট হতে বসেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় ১৪ হাজার ৮৫০ হেক্টরের আমন, ৫০ হেক্টরের পেঁপে, ২০০ হেক্টরের কলা, ৭৫ হেক্টরের পান এবং ৩০০ হেক্টরের শীতকালীন শাক সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা জানিয়েছেন, আক্রান্ত আমন ক্ষেতের ধান চিটা হয়ে যাবে। মরে যাবে শাক-সবজি এবং অন্যান্য ফসল।

চলতি মৌসুমে ঝালকাঠিতে মোট ৪৮ হাজার ১০০ হেক্টরে আমন, এক হাজার হেক্টরে শীতকালীন শাক-সবজি, ৩৫০ হেক্টরে পেঁপে, এক হাজার ৪৫০ হেক্টরে কলা এবং ৪৮৬ হেক্টরে পান আবাদ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. ফজলুল হক জানান, ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain