আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

সংবিধান লঙ্ঘন করেছেন খায়রুল হক বিচারপতি : খোকন

জানুয়ারি ২২, ২০১৬,৭:৪৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: জয়পুরহাট: ১৭ মাস পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দিয়ে বিচারপতি খায়রুল হক সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আজ শুক্রবার বিকেলে জয়পুরহাট শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় খোকন এ মন্তব্য করেন।

মাহাবুব উদ্দিন খোকন বলেন, ‘বিচারপতি খায়রুল হক জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর বিচার হওয়া উচিত বলে অমি মনে করি।’ তিনি বলেন, প্রধান বিচারপতি (সুরেন্দ্র কুমার সিনহা) বলেছেন, যেদিন থেকে বিচারপতিরা অবসরে যাবেন, সেদিন থেকে তাঁদের রায় লেখার অধিকার আর থাকবে না।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, ‘গত পৌরসভা নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই। প্রশাসন সন্ত্রাসীদের মাধ্যমে কেন্দ্র দখল করে, জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগকে এত ভোট পাইয়ে দিয়েছে। ভোট ডাকাতি করে বিএনপির জয়লাভ ছিনিয়ে নেওয়া হয়েছে।’

বিএনপি নেতা বলেন, ‘জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী যে কোনো নির্বাচনে আমাদের অংশগ্রহণ এবং একই সঙ্গে আন্দোলন দুটোই চলবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সদর উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain