আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীদের জন্য আয়োজিত “স্কিল স্কুল এন্ড ওয়ার্কশপ কার্নিভাল”

নভেম্বর ১২, ২০১৯,১:৫৫ অপরাহ্ণ

 
Spread the love
ক্যাম্পাস প্রতিনিধি, চমেক:

একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মেডিকেলের শিক্ষার্থীদের পাঠ্যবই বর্হিভূত জ্ঞানার্জনে, ব্যবহারিক ক্ষেত্রের বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়াতে এবং ভবিষ্যতে একজন প্রগতিশীল এবং সময়োপযোগী চিকিৎসক গড়ার লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (আইএফএমএসএ বাংলাদেশ) গত ৭ এবং ৮ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ কনফারেন্স রুমে আয়োজন করে ‘স্কিল স্কুল এন্ড ওয়ার্কশপ কার্নিভাল’ নামক ২দিন ব্যাপী আকর্ষনীয় কর্মসূচি।

সারাদেশের ১৫ টি মেডিকেলের বিভিন্ন বর্ষের ১৬৫ জন শিক্ষার্থী এবং ইন্টার্ন ডাক্তার এই আয়োজনে অংশগ্রহণ করে। প্রথমদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় তিনটি চমকপ্রদ ওয়ার্কশপ। এরমাঝে ইমার্জেন্সী মেডিকেল ট্রেইনিং ওয়ার্কশপ পরিচালনা করেন ডাঃ রিভুরাজ চক্রবর্তী এবং ডাঃ মাসুদ করিম ; ‘নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন’ এর অটিস্টিকস বাচ্চাদের পরিচর্যা বিষয়ক ওয়ার্কশপ পরিচালনায় ছিলেন প্রফেসর ডাঃ বাসনা রানী মুহুরি এবং প্রয়োজনীয় সফটওয়্যার স্কিলস বিষয়ক ওয়ার্কশপ পরিচালনা করেন আইএফএমএসএ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আজমাইন ইকতেদার। এরপর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রফেসর ডাঃ সুযত পাল ও ডাঃ মেহেরুন্নেসা খানম কর্তৃক পরিচালিত হয় অনুষ্ঠানের একটি অসাধারণ পর্ব -‘কিভাবে একজন ভালো চিকিৎসক হওয়া যায়?’

দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ইন্টারপ্রিটেশন অফ ইসিজি’ নামক সেশন পরিচালনা করেন ডাঃ আনিসুল আওয়াল স্যার। এরপর দুপুর ২টায় অনুষ্ঠিত হয় আকর্ষণীয় কুইজ পর্ব, যেখানে বিজয়ী হয়েছে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের ইমদাদ ও সাকিব, দ্বিতীয় স্থানে ছিলো চট্টগ্রাম মেডিকেল কলেজের মারিয়া ও সাউদার্ন মেডিকেল কলেজের সেঁজুতি এবং তৃতীয় হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিঝুম শীল ও মিনহাজ । বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত হয় আরও তিনটি ওয়ার্কশপ। তন্মধ্যে, ডিপ্রেশন এবং দুশ্চিন্তা বিষয়ক সেশন পরিচালনায় ছিলেন ডাঃ পঞ্চানন আচার্য ; যোগাযোগ-উপস্থাপনা-নেতৃত্ব বিষয়ক সেশনের পরিচালক ছিলেন ডাঃ আদনান মানান এবং ইউএনসহ অন্যান্য সংস্থায় পেশাগত সুযোগ বিষয়ক সেশন পরিচালনা করেছেন ডাঃ সরোয়ার আলম ও ডাঃ গোলাম দস্তগীর প্রিন্স।

এছাড়াও শর্টফিল্ম প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শর্টফিল্ম ‘দ্য লেবার রুম’ তৈরি করে বিজয়ী হয় বারিন্দ মেডিকেল কলেজ; শ্রেষ্ট অভিনেতার পুরষ্কার পায় ঢামেকের মেহরাব এবং শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার জিতে চমেকের মালিহা। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফএমএসএ বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনেরাল ডাঃ আমিনুল কিবরিয়া এবং স্ট্যান্ডিং কমিটি অব হিউম্যান রাইটস এন্ড পিসের সাবেক ন্যাশনাল অফিসার ডাঃ সৈয়দা নাজমুন নাহার।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চমেকের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্য সচিব ডাঃ সাইফুল ইসলাম মুরাদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain