নভেম্বর ১১, ২০১৯,৯:৫২ অপরাহ্ণ
মোঃ রিয়াজুল ইসলাম, বিডিনিউজটিভি২৪ডটকম: রাজধানীর পল্টন থেকে একদিন আগে নিখোঁজ এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে অলিম্পিক ভবনের পাশের মোড় থেকে সানি নামের ৬ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জানান। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। ওসি আবু বকর বলেন, সানির বাবার নাম সাগর শেখ, মা ঝর্ণা বেগম। তারা থাকে গুলিস্তান এলাকায়। শনিবার থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত রোববার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ একটি প্লাস্টিকের বস্তার ভেতরে সানির লাশ পায়। ওসি বলেন, বস্তাটি একটি তোশক দিয়ে ঢাকা ছিল। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করার পর খুনিরা লাশ বস্তায় ভরে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain