নভেম্বর ৬, ২০১৯,১০:২২ অপরাহ্ণ
মোঃ রিয়াজুল ইসলাম, বিডিনিউজটিভি২৪ডটকম: রাজধানীর ডেমরায় ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ডেমরার গলাকাটা ব্রিজের কাছে দুই ভাইয়ের মারামারির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেন নামে ২৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। কবিরের ছোটভাই সবুজকে ধরে রাতেই পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ডেমরা এলাকার রিকশা চালক মো. আতাউরের দুই ছেলে কবির ও সবুজ মেবাইল দোকানের কর্মচারী বলে স্থানীয়রা জানিয়েছেন। স্বজনদের বরাদ দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাত ১০টার দিকে টাকা পয়সা নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি-হাতাহতি হয়। একপর্যায়ে সবুজ তার বড় ভাইকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়। গুরুতর আহত কবিরকে রাতে সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টায় কবির মারা যান বলে পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain