আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাজধানীতে অস্ত্র চোরাকারবারি গ্রেফতার

নভেম্বর ৫, ২০১৯,৯:১৪ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াজুল ইসলাম, বিডিনিউজটিভি২৪ডটকম: অস্ত্র চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার মো. হাফিজুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করার সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুটি রিভলবার এবং একটি শ্যুটারগান উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশে ঢাকা উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, হাফিজুর রহমান তার সহযোগী মো. হাবিবুর রহমান বিশ্বাস ও জিল্লুরের মাধ্যমে বেনাপোল দিয়ে চোরাই পথে অবৈধ অস্ত্র ও গুলি আনত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাফিজুর রহমান এর আগে গরু ও মাদক চোরাকারবারে জড়িত ছিলেন। মাস সাতেক আগে তিনি অস্ত্রের কারবারে নামেন। ভারতের তৈরি অন্তত ২০টি অস্ত্র তিনি এর মধ্যে বাংলাদেশে এনে বিক্রি করেছেন। একজনের ‘চাহিদা অনুযায়ী’ রোববারের চালানটি তিনি দেশে আনেন। উপ কমিশনার মশিউর বলেন, এই চক্রটি বিহার থেকে কলকাতার অস্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত এলাকায় অস্ত্র ও গুলি এনে গোপন স্থানে রাখে। পরে বাংলাদেশি অস্ত্র ব্যবসায়ীদের সাথে দর কষাকষি করে। দর চূড়ান্ত হলে তারা কলকতার উত্তর চব্বিশ পরগনার আংরাইল সীমান্তবর্তী গ্রাম এবং বাংলাদেশের বেনাপোলে পুটখালী গ্রামের নদীর তীরে গোসল করার কৌশলে অস্ত্রের চালান নিয়ে বাংলাদেশে ঢোকে। পরে ক্রেতার চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। এই পুলিশ কর্মকর্তা বলেন, চক্রটিকে দীর্ঘদিন অনুসরণ করার পর গত সোমবার রাত ১০টার পর মিরপুর মডেল থানাধীন কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে হাফিজকে গ্রেফতার করা হয়। তার কাছে চারটি অস্ত্রের সঙ্গে ১৭ রাউন্ড গুলিও পাওয়া যায়। হাফিজ প্রতিটি অস্ত্র মোটামুটি ৩০ হাজার টাকায় কিনে সন্ত্রাসী ও জঙ্গিদের কাছে চড়া দামে বিক্রি করত জানিয়ে উপকমিশনার মশিউর বলেন, তার সাথে আরও কয়েকজন আছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় হাফিজের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain