আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিআরটিএ পরীক্ষা কেন্দ্রে উপচেপড়া ভিড়

নভেম্বর ৪, ২০১৯,১১:২৬ অপরাহ্ণ

 
Spread the love

bdnewstv24.com: Riadul islam (afzal): নতুন সড়ক পরিবহন আইনে জরিমানা বাড়ায় বৈধ কাগজপত্র পেতে উপচেপড়া ভিড় দেখা গেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জোয়ার সাহারা লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে। গতকাল সোমবার- সকালে রাজধানীর কুড়িলে বিআরটিসি’র জোয়ার সাহা বাস ডিপোর ভেতরে বিআরটিএ লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে শত শত পরীক্ষার্থী ভিড় করছেন। মোটরযান পরিদর্শক বশীর আহমেদ বলেন, সাধারণত ২০০-২৫০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন। কিন্তু গতকাল প্রায় এক হাজার পরীক্ষার্থী এসেছেন। নতুন সড়ক পরিবহন আইনে জরিমানা বেড়ে যাওয়ায় পরীক্ষার্থী বাড়তে পারে। মিরপুরের পাইকপাড়া থেকে এসেছেন মো. রাসেল। তিনি বলেন, দেড় বছর আগে মোটরসাইকেল নিয়েছি। কিন্তু অলসতার কারণে এতোদিন লাইসেন্স হরা হয়নি। আগে জরিমানা ছিল মাত্র ৫০০ টাকা কিন্তু নতুন আইনে জরিমানা ২৫ হাজার টাকা করা হয়েছে। জরিমানার হাত থেকে বাঁচতে লাইসেন্স করা এখন জরুরি। জোয়ার সাহারা বাস ডিপো এলাকা ঘুরে দেখা যায় শুধু লাইসেন্স পরীক্ষার্থী নয় গাড়ির কাগজপত্র হালনাগাদ করতেও ভিড় করছেন চালকরা।
গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন। এই আইনে সড়কে নিয়ম ভঙ্গে জরিমানা বেড়েছে হাজার গুণ পর্যন্ত। ড্রাইভিং লাইসেন্স কিংবা ফিটনেস সনদ না থাকলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে নতুন আইনে। হতে পারে ছয় মাস পর্যন্ত কারাদ-।আগে এ অপরাধের জরিমানা ছিল ৫০০ টাকা। গাড়ির রেজিস্ট্রেশন না থাকলে জরিমানা দিতে হবে ৫০ হাজার টাকা পর্যন্ত। গাড়ির ট্যাক্স টোকেন হালনাগাদ না থাকলে জরিমানা ১০ হাজার টাকা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain