আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

তরুণীকে ধর্ষণ, উপজেলা চেয়ারম্যান আ.লীগ থেকে বহিষ্কার

অক্টোবর ২৭, ২০১৯,১০:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

bdnewstv24.com: Riadul islam (afzal): ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম ফারুকের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় সম্প্রতি একটি ধর্ষণ মামলা হয়েছে। এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে। এ নিয়ে গতকাল রোববার দুপুরে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফারুকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ঢাকার ভাটারা থানায় এক তরুণী মামলা করেন। এতে উল্লেখ করা হয়, তার বাসা রাজধানীর পল্লবী এলাকায়। সেখানে একটি বিউটি পার্লারে কাজ করেন। গ্রামের বাড়ি বরিশালে। গোলাম ফারুকের গ্রামের বাড়ি একই জেলার বানারীপাড়ার ডান্ডোয়াটে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। মাঝে-মধ্যে বানারীপাড়া থেকে এসে ওই ফ্ল্যাটে ওঠেন ফারুক।
পুলিশ জানিয়েছে, গত মাসের শুরুতে মেয়েটির মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে কল আসে। অপরিচিত নম্বর হওয়ায় তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তারপরও একই নম্বর থেকে কল করা হতো তাকে। এরপর তাদের মধ্যে শুরু হয় যোগাযোগ, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে গড়ায়।
মামলায় ওই তরুণী অভিযোগ করেন, বিয়ের প্রলোভনে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাটে নিয়ে গোলাম ফারুক তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে নানা কৌশলে এড়িয়ে যান তিনি।
এ ব্যাপারে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, গোলাম ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে (মামলা নম্বর ৪৬)। মামলাটি তদন্ত করছেন ভাটারা থানার এসআই রিয়াদ আহমেদ। মামলার তদন্ত চলছে। তদন্তে বিষয়টি স্পষ্ট হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain