আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

২৪ ঘণ্টায় হাসপাতালে ২০৩ ডেঙ্গু রোগী

অক্টোবর ২৬, ২০১৯,৯:৫৬ অপরাহ্ণ

 
Spread the love

bdnewstv24.com: Riadul islam (afzal): রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১৭ জন বেশি। গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২০৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৮৮ জন ও ঢাকার বাইরে ১১৫ জন। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। তাদের মধ্যে ঢাকায় ৭০ জন ও ঢাকার বাইরে ১১৬ জন। স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে রাজধানীর ৪১টি হাসপাতালে ৪৩৭ জন ও ঢাকার বাইরে ৫১৫ জনসহ বর্তমানে ৯৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
গত ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৯৪ হাজার ৮৬৪।
তাদের মধ্যে ঢাকায় ৪৯ হাজার ১৩২ ও ঢাকার বাইরে ৪৫ হাজার ৭৩২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতাল থেকে ৪৮ হাজার ৫০৫ ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪৫ হাজার ১৫৯ জন। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি সর্বশেষ মোট ২৪৮ জন সন্দেহভাজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত মানুষের মধ্যে ১৭১টি মৃত্যুর কারণ রিভিউ করে। তার মধ্যে ১০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অভিমত ব্যক্ত করেন ডেথ রিভিউ কমিটি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain