জানুয়ারি ২০, ২০১৬,৮:৩৫ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:চট্টগ্রাম: চট্টগ্রামে হাটহাজারী উপজেলা পরিষদের টেন্ডার দখলকে কেন্দ্র করে সোমবার আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের জের ধরে বুধবার দুপুরে আবারো সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ।
বুধবার দুপুর ২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উপজেলা পরিষদের সামনের রাস্তা ও বাস স্ট্যান্ড এলাকায় দুই পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য গত সোমবার উপজেলা পরিষদে ৩ কোটি ২০ লক্ষ টাকার একটি টেন্ডার দখলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নোমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই দিনের ঘটনার জের ধরে আজ আবারো মিছিল সমাবেশ করছিলো দুই পক্ষ। এসময় দুই পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষ বেঁধে যায়।
হাটহাজারী থানার ওসি মো: ইসমাইল শীর্ষ নিউজকে জানান, দু’পক্ষের সমর্থকদের মাঝে সামান্য সমস্যা হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain