আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

রাজধানীতে চাকরির প্রলোভনে ধর্ষণ

সেপ্টেম্বর ৩০, ২০১৯,৯:৩১ অপরাহ্ণ

 
Spread the love
 রিয়াদুল ইসলাম (আফজাল), বিডিনিউজটিভি২৪ডটকম : : রাজধানীর ধানমন্ডিতে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার রিহ্যাবের দুই পরিচালককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার। গতকাল সোমবার তাদের আদালতে তুলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী তাদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে ভুক্তভোগী ওই নারীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাতে গণধর্ষণের আলামত প্রাথমিকভাবে মিলেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ফরেনিসক পরীক্ষা সম্পন্ন হয় বলে জানান, ঢাকা মেডিকেল মেডিকেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বেগম। তিনি বলেন, ওই নারী যে গণধর্ষণের শিকার হন প্রাথমিকভাবে সেই আলামত পাওয়া গেছে। ওই নারীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ডিএনএ’র জন্য ওই নারীর পরনের কাপড়-চোপড় দিয়েছে। সেগুলোর ডিএনএ পরীক্ষাও করা হবে। রিপোর্টগুলো আসলে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া হবে। ধানমন্ডি থানার এএসআই মরফিদুল জানান, গত রোববার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেয়া হয়। সেখানে যাওয়ার পর গণধর্ষণের শিকার হন বলে থানায় অভিযোগ করেন ওই নারী। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে গ্রেফতার করা হয়।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain