আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিদ্যুৎ-গ্যাস: অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পরামর্শ

সেপ্টেম্বর ২৯, ২০১৯,৯:৪৬ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল), বিডিনিউজটিভি২৪ডটকম : অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে জোরাল পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে। mরোববার জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

মো. শহীদুজ্জামান সরকার সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আলী আজগার, মো.  নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম, বেগম নার্গিস রহমান সভায় অংশ নেন।

বৈঠকে অবৈধ গ্যাস এবং বিদ্যুতের সংযোগ চিহ্নিত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার করার পরামর্শ দেয়া হয়।

বৈঠকে ২০২০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ২৩ হাজার মেগাওয়াটে উন্নীতকরণ এবং শতকরা ৯৬ ভাগ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধা প্রদানে জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের ওপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপসমূহের বিবরণও উপস্থাপন করা হয়।

বৈঠকে ২০২৩ সালের মধ্যে ৫ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের চ্যালেঞ্জ উত্তরণে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের অগগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটি দেশের সব স্থানে সমপরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অপশোর গ্যাস আহরণে আরো বেশি কার্যকর ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। সভায় সারা দেশের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain