আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

একদিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী ৪শ’র নিচে

সেপ্টেম্বর ২৫, ২০১৯,১০:২৭ অপরাহ্ণ

 
Spread the love
 মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল), বিডিনিউজটিভি২৪ডটকম :  দুই মাসের বেশি সময় পর একদিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা চারশ’র নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ৩৯৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগের দিন ৪৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন হাসপাতালে। দুই মাস আগে ২০ জুলাই ৩৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে প্রতিদিনই ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ হাজার ২৫৩ জন হাসপাতালে ভর্তি হন। এরপর অগাস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সকল ৫২ হাজার ৬৩৬ জনে গিয়ে দাঁড়ায়। ওই মাসেই ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২৪২৮ জনে পৌঁছায়। তারপর থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ধাপে ধাপে কমতে থাকে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীর সংখা পাঁচশ’র নিচে নেমে আসে গত শনিবার। শনিবার সকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এই সংখ্যা পরের তিনদিন বেড়ে গেলেও পাঁচশ অতিক্রম করেনি। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ৩৯৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীতে ১৩১ জন এবং রাজধানীর বাইরে ২৬৭ জন। এই মুহূর্তে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৭৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৮১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরের শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত ৮৬ হাজার ১৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৪ হাজার ১৮৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন, শতাংশের হিসাবে ৯৭ দশমিক সাত শতাংশ। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২২৪টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৬টির তথ্য পর্যালোচনা করে ৭৫টি মৃত্যু ডেঙ্গুজনিত কারণে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain