আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

কাচপুরে গার্মেন্ট শ্রমিক-পুলিশ সংঘষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

সেপ্টেম্বর ১৫, ২০১৯,৮:৩৯ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল), বিডিনিউজটিভি২৪ডটকম :  প্রতি মাসের ১০ তারিখে বেতন পরিশোধসহ তিন দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দেড় ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে কাচপুরের সিনহা ওপেক্স গার্মেন্টের শ্রমিকরা। তাদের এই বিক্ষোভের কারণে গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা এ সময় রাস্তায় টায়ার ও কাঠের গুঁড়ি জ¦ালিয়ে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ লাঠিপেটা করে এবং টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈকত এ শাহিন জানান।
বিক্ষোভকারীরা বলছেন, গত কয়েক মাস ধরে ‘বিভিন্ন অজুহাতে’ শ্রমিক ছাঁটাই করা হচ্ছে সিনহা ওপেক্স গার্মেন্টে। শ্রম আইন অনুযায়ী ছাঁইটাইয়ের সময় তিন আসের বেতন দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া মাতৃত্বকালীক ছুটিতে গেলে শ্রমিকদের ভাতা দেওয়া হয় না এবং বেতন দিতে প্রতি মাসে ১৫ তারিখ পেরিয়ে যায় বলেও বিক্ষোভকারীদের অভিযোগ। শিল্প পুলিশের কর্মকর্তা সৈকত এ শাহিন বলেন, শ্রমিকরা রাস্তায় টায়ার ও কাঠের গুঁড়ি জ¦ালিয়ে বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের কয়েক দফা বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা তা উপেক্ষা করে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ লাঠিচার্জ করে, ফাকা গুলি ও টিয়ারসেল ছুড়ে শ্রমিকদের রাস্তা থেকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহিন। অন্যদিকে পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain