আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ঢাকার সব আদালতে টাঙানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি

সেপ্টেম্বর ১৩, ২০১৯,৯:০৮ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল), বিডিনিউজটিভি২৪ডটকম : ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের প্রতিটি এজলাসে টানানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি। গতকাল শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শাকিলুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ঢাকার সব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানো হয়েছে। এদিকে, গত বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন আদালতের এজলাসে গিয়ে দেখা গেছে, বিচারকের চেয়ারের ঠিক ওপর বরাবর টানানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি। এর আগে গত ২৯ আগস্ট আগামি দুই মাসের মধ্যে দেশের সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই দিন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী। এর আগে গত ২৮ আগস্ট সুবীর নন্দী হাইকোর্টে এ-সংক্রান্ত একটি রিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। রিটকারী অ্যাডভোকেট সুবীর নন্দী সাংবাদিকদের বলেন, সব প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর আইন থাকলেও আদালত প্রাঙ্গণে তা কার্যকর হচ্ছে না। একমাত্র ধর্মীয় উপাসনালয়গুলো ছাড়া অন্য জায়গায় বঙ্গবন্ধুর ছবি টানাতে বাধা নেই। কিন্তু আদালত অঙ্গনে এ আইন বাস্তবায়ন করা হয়নি। হাইকোর্টের নির্দেশমতে আইন সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain