সেপ্টেম্বর ৮, ২০১৯,৯:০৮ অপরাহ্ণ
রিয়াদুল ইসলাম (আফজাল), বিডিনিউজটিভি২৪ডটকম : রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা দক্ষিণ বিভাগ। আটকরা হলেন- মো. আরমান (২৩), মিজানুর রহমান শিকদার ওরফে মিজান (২৫) ও জান্নাতুল ফেরদৌস আলিফ (২২)। এ সময় তাদের হেফাজতে থাকা দুই হাজার ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে বলে জানানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, গত শনিবার রাতে খিলগাঁও থানাধীন নন্দীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা দক্ষিণের গাড়ি চুরি, ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain