আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

ইজতেমা ফেরত মুসল্লিদের ভিড় সড়কে

জানুয়ারি ১৭, ২০১৬,১২:৫৬ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: গাজীপুর: দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা ঘরে ফিরতে শুরু করেছেন। এতে টঙ্গী ইজতেমা প্রাঙ্গণ থেকে চারদিকের বিভিন্ন সড়কে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

রোববার ১১টা ৩৩ মিনিটে ২৮ মিনিট স্থায়ী মোনাজাত শেষে মুসল্লিদের ঘরে ফেরা তাগিদ লক্ষ্য করা যায়।

এ সময় মুসল্লিদের বিভিন্নভাবে ঘরে ফিরতে দেখা যায়। তারা ভ্যান, রিকশা, অটোরিকশা, পিকআপ, ট্রাক ও বাস যোগে ঘরে ফিরছেন। তবে পর্যাপ্ত যানবাহন না থাকায় বেশির ভাগ মানুষকে পায়ে হেঁটে ঘরে ফিরতে দেখা যাচ্ছে।

মুসল্লিদের আখেরি মোনাজাতের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক।

এদিকে, মোনাজাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে শনিবার বিকেল থেকেই ওই এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এবারের বিশ্ব ইজতেমায় উল্লেখযোগ্য দিক নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ৬ হাজার র‌্যাব ও পোশাকধারী পুলিশের পাশপাশি রয়েছেন সাদা পোশাকে কয়েক হাজার গোয়েন্দা সদস্য। আকাশ ও নৌপথেও আছে র‌্যাবের সতর্ক নজর।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain