আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

পায়ুপথে ১৫শ’ পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ৩

আগস্ট ২৬, ২০১৯,৯:০৩ অপরাহ্ণ

 
Spread the love

রিয়াদুল ইসলাম (আফজাল), বিডিনিউজটিভি২৪ডটকম: কক্সবাজার থেকে পায়ুপথে ইয়াবা বহন করে রাজধানীতে আসার সময় যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গত রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ইসমাইল মোল্লা (২০), শাহীন মিয়া (২৫) ও শামীম মন্ডল (১৯)। গ্রেফতারের সময় পায়ুপথ থেকে বিশেষভাবে রাখা ১৫শ’ পিস ইয়াবা বের করে জব্দ করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান গতকাল সোমবার বলেন, গত রোববার রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযানে যায় সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রোবারি প্রিভেনশন টিম। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে টিম জানতে পারে, ইয়াবার চালান নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে রওনা দিয়েছে। বিশেষ পদ্ধতিতে পায়ুপথে ইয়াবা বহন করছেন তারা। তিনি বলেন, ওই সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ীদের ধরতে চট্টগ্রাম সড়কে অবস্থান নেয় টিম। অবস্থানকালে সন্দেহজনকভাবে উল্লিখিত তিন মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে প্রাথমিক অবস্থায় তারা মাদকদ্রব্যের কথা অস্বীকার করলেও তাদের পেটে ইয়াবা আছে বলে সন্দেহ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা বিশেষ পদ্ধতিতে পায়ুপথ দিয়ে পেটে প্রবেশ করানো ১৫শ’ পিস ইয়াবা বের করে দিলে ইয়াবা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
৪৩ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার: এদিকে রাজধানীর তুরাগ এলাকা থেকে ৪৩ হাজার ৫০টি ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেফতার আসমা বেগম (৩৪) ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। গতকাল সোমবার র‌্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার বিকালে তুরাগ থানার উত্তর খায়েরটেক এলাকার একটি বাড়িতে ইয়াবা বেচাকেনার গোপন খবর পায় র‌্যাব। ব্লক ‘এ’র ২৯ নম্বর টিনশেড বাড়ির সামনে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালাতে থাকে। সে সময় আসমাকে আটক করে। পরে তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৩ হাজার ৫০টি ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসমা ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তার বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain