আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

হাসপাতালে মশারি দিলেন আতিকুল, ৩২ স্কুলে অ্যারোসল দিলেন মেয়র খোকন

জুলাই ২৯, ২০১৯,৯:২৩ অপরাহ্ণ

 
Spread the love

রিয়াদুল ইসলাম (আফজাল), বিডিনিউজটিভি২৪ডটকম : শিক্ষা প্রতিষ্ঠান থেকে মশক নিধনে ৩২ স্কুলে বিনামূল্যে অ্যারোসল স্প্রে ক্যান বিতরণ করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর সুরিটোলা স্কুল মাঠে দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত শিক্ষা-প্রতিষ্ঠানে মশক নিধনে এসব স্প্রে ক্যান বিতরণ করেন ডিএসসিসির মেয়র। মেয়র সাঈদ খোকন বলেন, আমরা সবাই এ শহরটাকে সুন্দর করে সাজাবো। যেটা হবে সুন্দর, সুস্থ এবং বাসযোগ্য নগরী। তবে এজন্য আমাদের ও অন্যান্যের সচেতন করতে হবে। তিনি বলেন, সম্প্রতি রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। অনেকেই ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানকে মশামুক্ত করবো। যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা নিরাপদে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এরই অংশ হিসেবে আমরা কোতোয়ালি থানার ৩২টি শিক্ষা-প্রতিষ্ঠানে বিনামূল্যে অ্যারোসল স্প্রে ক্যান বিতরণ করেছি। অনুষ্ঠানে ৩২ শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনীতি দলের নেতারা উপস্থিত ছিলেন।
সোহরাওয়ার্দী হাসপাতালে ৫০০ মশারি দিলেন মেয়র আতিক: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৫০০ মশারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে যান। এ সময় ডেঙ্গু আক্রান্ত কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন আতিকুল ইসলাম। তিনি তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ডেঙ্গু রোগীদের কাছ থেকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালগুলোতে নির্ধারিত ফির অতিরিক্ত নেওয়া যাবে না। ডেঙ্গু রোগী নিয়ে কোনো বাণিজ্য করা যাবে না। কোনো ধরনের অতিরিক্ত ফি নেওয়া যাবে না। এসব বিষয় দেখতে আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। তিনি পাঁচশ মশারি হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়ার কাছে হস্তান্তর করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও ডাক্তার জিন্নাত আলীসহ ডিএনসিসি এবং শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain