আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সেনানিবাস এলাকায় ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধন করলেন সেনা প্রধান

জুলাই ২৬, ২০১৯,৭:৫৭ অপরাহ্ণ

 
Spread the love

রিয়াদুল ইসলাম (আফজাল), বিডিনিউজটিভি২৪ডটকম : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শুধুমাত্র স্বাস্থ্য সচিতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গু রোগের মোকাবেলা সম্ভব। তিনি বলেন, ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। এতে আতঙ্কিত না হয়ে শুধুমাত্র স্বাস্থ্য সচিতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গু রোগের মোকাবেলা সম্ভব। গতকাল বৃহস্পতিবার সেনানিবাসস্থ অফির্সাস ক্লাব প্রাঙ্গনে ঢাকা সেনানিবাস এলাকায় ডেঙ্গু নির্মূল অভিযান -২০১৯ এর উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান একথা বলেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিঞ্জপ্তিতে বলা হয়, ডেঙ্গু রোগ যাতে আশংকাজনিতভাবে বৃদ্ধি পেতে না পারে সে জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং তাদের পরিবারবর্গের প্রয়োজনীয় প্রতিরোধমূলক সচেতনতা তৈরির লক্ষ্যে এবং ঢাকা সেনানিবাস ও আশে পাশের এলাকায় ডেঙ্গু সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজিজ আহমেদ বলেন, আজকের এই ‘ডেঙ্গু নির্মূল অভিযান-২০১৯’-এর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতেআনুষ্ঠানিকভাবে সবাইকে আরো সচেতন করার পদক্ষেপ সূচিত হলো, যা পর্যায়ক্রমে অন্যান্য সব সেনানিবাসে আরো ব্যাপকভাবে ডেঙ্গু নির্মূলে কার্যকরী ভূমিকা রাখবে সেনা বাহিনী প্রধান বলেন, ডেঙ্গু রোগের কোন ভ্যাকসিন নেই কাজেই এর প্রতিরোধে আমাদের অনেক সচেতন হতে হবে। আর ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্রই হলো ব্যক্তিগত সতর্কতা এবং এডিম মশা নিধন বা নির্মূল করা। বাংলাদেশ সেনাবাহিনীতে ডেঙ্গুর বিস্তার রোধে অনেক আগে থেকেই বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সবাইকে সচেতন করার পাশাপাশি অফিস-আদালত ও বাসস্থানসমূহের আঙিনা ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। এছাড়াও সঠিক পদ্ধতিতে ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত ড্রেন পরিষ্কারকরণ সঠিক পদ্ধতিতে ময়লা-আবর্জনা অপসারণ, এবং সব সময় মশারী ব্যবহারের নির্দেশনা দেয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে সেনাবাহিনীতে এই রোগ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এবং এখন পর্যন্ত কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। ডেঙ্গু নির্মূল অভিযান- এ সেনাবাহিনী প্রধান সস্ত্রীক উপস্থিত ছিলেন। এছাড়াও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ এবং সেনানিবাসের অন্তর্ভুক্ত সকল স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ডেঙ্গু নির্মূল অভিযানে অংশগ্রহণ করেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain