আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের কাজ চলমান রাখতে হবে: হাইকোর্ট

জুলাই ১৮, ২০১৯,৯:৩৮ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম : প্রায় সাড়ে ৩৬ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও ধ্বংস এবং অভিযান পরিচালনা করায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংশা করেছেন হাইকোর্ট। আদালত বলেন, এ কাজ প্রশংসনীয়। তবে এটা চলামান রাখতে হবে। জনসাধারণ, ব্যবসায়ী ও উৎপাদনকারী সবাইকে সচেতন হতে হবে। এ ছাড়া ওষুধের পাতায় (স্ট্রিপ) স্পষ্ট ও বড় হরফে বাংলা এবং ইংরেজি লেখায় মেয়াদ, উৎপাদনের তারিখ ও মূল্য লেখার ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষকে বলেছেন আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে হাইকোর্ট সারাদেশে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি বন্ধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রত্যাহার/ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এ আদেশ অনুসারে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আদালতে প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের নির্দেশে অধিদপ্তর ?বিভিন্ন কোম্পানিকে চিঠি দেয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বাজার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংগ্রহ করে তা ধ্বংস করে কোম্পানিগুলো। ধ্বংস করা ওষুধের দাম ৩৬ কোটি ৪১ লাখ ৯৫ হাজার ৪৯৭ টাকা। চার হাজার ৫শ ৮৭টি ফার্মেসি পরিদর্শন করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫২টি মামলা করা হয়েছে। পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে এক কোটি চার লাখ ৮৯ হাজার দুইশ টাকা। সিলগালা হয়েছে পাঁচটি ফার্মেসিকে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। ভোক্তা অধিকারের পক্ষে ছিলেন আইনজীবী কামরুজ্জামান কচি। আদালতে কামরুজ্জামান কচি বলেন, আইন অনুসারে এটা চলমান প্রক্রিয়া। সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে। সারাদেশের পাশাপাশি মিটফোর্ডে অভিযানের বিষয়ে আদালতের প্রশ্নে কামরুজ্জামান কচি বলেন, ১৭টি ফার্মেসিতে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে আটটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এক পর্যায়ে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্যে করে বলেন, এখন প্রযুক্তির যুগ। সবখানে পত্রিকা না পৌঁছলেও টিভি আছে। দুর্গম কোনো চরেও টিভি আছে। তাই ইলেকট্রনিক মিডিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে সচেতনতার জন্য বিজ্ঞাপন দেওয়া য়ায় কিনা দেখেন। যদিও এখানে অর্থনৈতিক বিষয় আছে। তারপরও সচেতন করেন। ফিল্ডে (মাঠ পর্যায়ে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে অভিযান) যে রকম অ্যাকশন নিচ্ছেন তেমনি প্রচার-প্রচারণাতেও করতে হবে। আদালত আরও বলেন, ওষুধে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য বড় করে থাকতে হবে। যেন ভিজিবল হয়। অনেকে আবার ইংরেজি বোঝে না। কিন্তু আমাদের ওষুধ রপ্তানি হয়। তাই বাংলা ও ইংরেজিতে এগুলো থাকতে হবে। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, আদালতের নির্দেশ মোতাবেক অভিযান চালানো হয়েছে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তখন আদালত বলেন, ওষুধ মেয়াদোত্তীর্ণ হলে তো বিষ হয়ে যায়। তাই জনসচেতনতা দরকার।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain