আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ঢাকায় হজযাত্রীদের ইমিগ্রেশনের কাজ শুরু

জুলাই ৫, ২০১৯,৯:৩৫ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম : : হজের প্রথম ফ্লাইটে ৪১৭ জন হজযাত্রী সৌদি আরব গমন করেছেন। তাদের সৌদির ইমিগ্রেশন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়ার কথা থাকলেও কারিগরি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এক বার্তায় জানান, মক্কার রুট ইনিশিয়েটিভের আওতায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় বিমানের বি?জি-৩০০৩ ফ্লাইট জেদ্দার উদ্দশে ঢাকা ছেড়েছে। এতে ৪১৯ জন হজযাত্রী রয়েছেন। তাদের প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম ঢাকায় সম্পন্ন হয়েছে। এখন থেকে নির্ধারিত ফ্লাইট এর হজযাত্রীরা এ সুবিধা পাবেন। কারিগরি জটিলতার কারণে এ কার্যক্রম খানিকটা বিলম্বিত হলেও হজ ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গিয়েছে এবং হজযাত্রীরা জেদ্দায় দ্রুততম সময়ে ইমিগ্রেশন সম্পন্ন করে মক্কা শরীফে পৌঁছেছেন। পরিচালনা করবে বিমান। জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রি-হজে মোট ১৮৯টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড ১৫৭ এবং শিডিউল ৩২)। পোস্ট হজে ১১৫টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (ডেডিকেটেড ৮৬ ও শিডিউল ২৯)। তার মধ্যে বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রামে ১৯টি ও সিলেট থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়াও এ বছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। সরকারি ব্যবস্থাপনায় যাবেন সাত হাজার ১৯৮ জন। হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। গত বৃহস্পতিবার হজফ্লাইটের উদ্বোধনী দিনে এক হাজার ৪১২ জন হজযাত্রী নিয়ে গেছে বিমান ও সৌদি এয়ারলাইন্সের মোট সাতটি ফ্লাইট। এরমধ্যে হজের প্রথম ফ্লাইটে ৪১৭ জন হজযাত্রী সৌদি আরব যান। সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জের নির্দিষ্ট কাউন্টারে হজযাত্রীদের অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain