আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বরগুনার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৭, ২০১৯,৯:৫৫ অপরাহ্ণ

 
Spread the love

মোঃ রিয়াদুল ইসলাম (আফজাল),বিডিনিউজটিভি২৪ডটকম : বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বরগুনায় যে ঘটনা ঘটেছে, সেটি কেন ঘটেছে তদন্ত করে জানানো হবে। তবে এটি দুঃখজনক। এ ঘটনায় পুলিশ বসে নেই। দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা এ ঘটনায় জড়িত, সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, যতগুলো ঘটনাই ঘটুক বাংলাদেশে, পুলিশের দক্ষতা-সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। এই পুলিশকে যদি ১০ বছর আগের পুলিশ মনে করে কেউ, তাহলে ভুল করবে। আমাদের পু্লশি অনেক সক্ষম ও অনেক দক্ষ। তারা অনেক ইনফরমেটিভ। রোহিঙ্গা প্রশ্নে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নাফ নদীর তীরে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসার অপেক্ষায় ছিলো, সেই দৃশ্যটি নিশ্চই মনে আছে। এই দৃশ্যটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার চোখে পানিএনে দিয়েছে। এখন আমরা এই রোহিঙ্গা নিয়ে চ্যালেঞ্জের মুখে আছি। তারা যেকোনো জায়গায় চলে যাচ্ছে। তবে তারা চলে গেলেও নিরাপত্তা বাহিনী আবার তাদের ক্যাম্পে নিয়ে আসছে। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গা চলে এসেছে- সেটি আমাদের ধারণার বাইরে ছিল। ধারণা থাকলে আগে থেকে একটা ব্যবস্থা করতাম। এখন আমরা সেরকম কোনো ব্যবস্থা করতে পারিনি। তাদের জন্য একটা কাঁটা তারের বেড়া করার কথা ছিলো, সেটির কাজও সম্পন্ন করতে পারিনি। এখন প্রধানমন্ত্রীর নির্দেশে কাঁটা তারের বেড়া নির্মাণ করার চেষ্টা করছি, যাতে তারা ক্যাম্প থেকে বের হতে না পারে। ক্যাম্পের ভেতরে যেন অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যবস্থাও নিচ্ছি। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডবিøউএন) অ্যাওয়ার্ড প্রদান- ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের পুলিশ বিভাগে ২৩ হাজার নারী সদস্য কাজ করেন। তার মধ্যে ৭২ জন পুলিশ সুপার ও তদুর্ধ কর্মকর্তা। বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে তাদের পুরস্কার দেয়া হয়। এবারই প্রথম ঢাকার বাইরে এ অনুষ্ঠান হচ্ছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain