জানুয়ারি ১৬, ২০১৬,৬:৫৭ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:গোপালগঞ্জ : জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের শিশু পাচারের অভিযোগ এনে ঠান্ডা হাওলাদারের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার উপজেলা পরিষদ চত্বরে এক ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন কর্মসূচি।
এসময় হাফেজ আক্তারুজ্জামান, এবাদুল হক খান, পারভিন সুলতানা, হাফিজুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান হাওলাদার ও পাচার হওয়া শিশু হাবিবের মা রেবা বেগমসহ আরও অনেকেই বক্তব্য দেন।
রেবা বেগম বলেন, ঠান্ডা হাওলাদার ৩ মাস আগে আমার ছেলেকে চট্রগ্রামে তাঁর লেপ-তোষকের দোকানে কাজ শিখানোর কথা বলে নিয়ে যায়। তারপর থেকে আমার শিশু পুত্র হাবিবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠান্ডার কাছে আমার ছেলের কথা জানতে চাইলে সে এক এক সময় এক এক ধরনের কথা বলে। আমাদের ধারণা ঠান্ডা আমার ছেলেকে পাচার করে দিয়েছে। আমি ঠান্ডার শাস্তি ও আমার ছেলেকে ফেরত চাই। শিশু হাবিব গোপালপুর গ্রামের কৃষক টুটুল শেখের ছেলে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain